২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ বিএনপির নেতৃত্বে রীতা-শান্ত

১৩ বছর পর আফরোজা খান রীতাকে সভাপতি ও মইনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কমিটির অনুমোদন দেন।

 দলের নির্বাহী কমিটির সদস্য আফরোজা আবার জেলা কমিটির সদ্যসাবেক আহ্বায়ক হারুনার রশীদ খান মুন্নুর মেয়ে। আর প্রয়াত বিএনপি নেতা ও সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের বড় ছেলে মঈনুল, যিনি পেশায় প্রকৌশলী।

সর্বশেষ ১৯৯৮ সালে জেলা কমিটি পুনর্গঠন করে মুন্নুকে আহ্বায়ক করা হয়। কোন্দলের কারণে দুবছর পর ওই কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকে দীর্ঘদিন এ জেলার সাংগঠনিক কাজ তদারকি করেন দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোকসেদুর রহমান। আর দেলোয়ারের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে করা হয়েছে অন্যতম সহ-সভাপতিরা।

অন্য সহ-সভাপতিরা হলেন- খন্দকার আবদুল হামিদ ডাবলু, জামিলুর রশীদ খান জামিল, মাহবুবুর রশীদ মহব্বত, অ্যাভোকেট আজাদ, আতাউর রহমান ভুঁইয়া ফরিদ ও আবদুল বাতেন।

প্রথম যুগ্ম সম্পাদক হয়েছেন মো. মোতালিব হোসেন। আর যুগ্ম সম্পাদক করা হয়েছে- আবদুল কুদ্দুছ মাখন ও তোজাম্মেল হক তোজা।

এছাড়া এসএ কবির জিন্নাহকে সাংগঠনিক সম্পাদক, সত্তেন কান্ত পণ্ডিত ভজনকে সহ-সাংগঠনিক সম্পাদক, আবদুস সালামকে দপ্তর সম্পাদক ও খন্দকার আকবর হোসেন বাবুলকে কৃষি বিষয়ক সম্পাদক করা হয়েছে।