২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুরা কারো ভোট ব্যাংক নয়: সুরঞ্জিত

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্ঠা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় কারো ‘ভোট ব্যাংক’ হয়ে থাকবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

Image
আমি নিষ্পাপ: সুরঞ্জিত

আমি নিষ্পাপ: সুরঞ্জিত

শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাম্প্রদায়িকতা সম্প্রীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আমি মনে করি সংখ্যালঘু সম্প্রদায়কে আজ মাথা তুলে দাঁড়াতে হবে। পরিবর্তন করতে হবে আমাদের মানসিকতা। অন্যের দয়া, কৃপা ও আলামত হিসেবে আমরা এ দেশে বাস করি না। এটা আমাদের মাতৃভূমি। আমরা এখানে ছিলাম ও থাকব।”

ভারত বর্ষে ১২০ কোটি মানুষের মধ্যে ১৮ কোটি মানুষ সংখ্যালঘু  উল্লেখ করে তিনি বলেন,  “আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত বলেন, তারা যেমন মান সম্মান নিয়ে বেঁচে আছে আমাদেরও তেমনি মান সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে। আমরা কারো ব্যাংক হয়েও থাকব না।”

আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদের নেতৃত্ব দিচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী আর কোনো রাজনৈতিক দল নেই। এটা স্বশস্ত্র জঙ্গিবাদী দল হয়ে গেছে। জামায়াত ইসলামের নেতৃত্বে স্বশস্ত্র জঙ্গিবাদী তৎপরতা মানুষ দেখেছে।

জামায়াত ইসলামকে এসব কাজ করতে দেয়া হলে বাংলাদেশ পাকিস্তান, আফগানিস্তান মার্কা রক্তাক্ত জনপথে পরিণত হবে বলেও মন্তব্য করেন জাসদ নেতা ইনু। 

শেখ রাসেল মেমোরিয়্যাল সামাজ কল্যাণ সংস্থা এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সদস্য মাঈদ্দীন খান বাদল, আওয়ামী লীগ নেতা ও সাবেক গণ পরিষদ সদস্য ইসহাক মিয়া।