কক্সবাজারে রোববার হরতাল
দলের সদর উপজেলা আমিরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে রোববার আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত এই হরতাল চলবে।
তিনি অভিযোগ করেন, তাদের নেতা-কর্মীদের বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলা জামায়াতের আমির শফিকুল হক জিহাদীকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে পৌর শাখার নেতা আয়াত উল্লাহকেও গ্রেপ্তার করা হয়।
