বিএনপি নেতা শাহজাহান ও আলালের মুক্তি
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বুধবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এবং যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় তাদের জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছে।
কাশিমপুর কারাগারের পার্ট-১ এর কারাধ্যক্ষ নেছার আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পল্টন ও মতিঝিল থানায় ভাংচুর ও মারামারির মামলার আসামি ছিলেন দুই নেতা।
মোয়াজ্জেম হোসেন আলালকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত ১৩ মে এবং মোহাম্মদ শাহজাহানকে কেন্দ্রীয় কারাগার থেকে গত ২২ মে কাশিমপুর কারাগারের পার্ট-১ এ পাঠানো হয়।
