বিএনপির যুগ্ম মহাসচিব শাহাজাহানের জামিন
গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাজাহান।
নোয়াখালীর সাবেক এই সংসদ সদস্যকে মঙ্গলবার জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক।
এরপর তিনি জামিনে গত ২১ মে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই অন্য মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
শাহজাহানের পক্ষে বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে এই মামলা দেয়া হয়েছে।
