২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতকে মোকাবেলায় সাংবাদিকদের পাশে চান মহিউদ্দিন

হেফাজতে ইসলামকে ‘জঙ্গিবাদী মনোভাবাপন্ন সংগঠন’ আখ্যায়িত করে তাদের মোকাবেলায় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

শুক্রবার বিকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আয়োজনে ‘সাম্প্রতিক প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রম পরিস্থিতি’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, “সাংবাদিকের মেধাভিত্তিক শ্রম হলো জাতীয় উন্নয়নের রসদ। জাতীয় উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয় শ্রেণীর শ্রমজীবী মানুষের এগিয়ে যাওয়া পথে সকল কাটা দূর করতে হবে।”

শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে সব আমলাতান্ত্রিক জটিলতা দূর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সিইউজের সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিউএজে’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার বক্তব্য রাখেন।