২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা

মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 04:38 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বুধবার বিকাল ৩টায় সোনারগাঁওয়ের কাঁচপুরের মাঠে এই ‘শ্রমিক সমাবেশ’ হওয়ার কথা রয়েছে।

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। গুলশানের বাসা থেকে বেলা আড়াইটায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।”

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনার প্রেক্ষাপটে নারায়াণগঞ্জ, নরসিংদী, গাজীপুর শিল্প এলাকার হাজার হাজার শ্রমিক এই সমাবেশে যোগ দেবেন আশা করছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান।

মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, “মে দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে বিশ্বের কোথাও কোথাও যেমন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শোষণ-বঞ্চনা বহুলাংশে দূরীভূত হয়েছে আবার বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা আজো তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত রয়েছেন।”

‘অস্তিত্বের স্বার্থে’ সব ধরনের অন্যায়, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই অক্ষুন্ন রেখে নিজেদের অধিকার আদায় করে নেয়ার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।