নয়া পল্টনে ১৮ দলের সমাবেশ বিকেলে
বিকালে রাজধানীর নয়া পণ্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে ১৮ দলীয় জোট।
নয়া পল্টনে পুলিশের পাহারা (ফাইল ছবি)
এ সমাবেশে বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বুধবার এই সমাবেশ অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধানে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং আটক নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে এই সমাবেশ করছে ১৮ দলীয় জোট।
গত ১৬ এপ্রিল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই প্রতিবাদ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন।
