দক্ষিণ চট্টগ্রামে জামায়াতের ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হত্যা এবং সাতকানিয়ায় সহিংসতার ঘটনায় তিন জামায়াত-শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুদ হেলালী, মাদারশাহ ইউনিয়নের শিবির নেতা মো. শহীদ এবং লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জসিমউদ্দিন।
মঙ্গলবার বিকালে সাতকানিয়া ও লোহাগড়ার তিনটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়ায় পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার তালিকাভুক্ত আসামি মাসুদ হেলালী ও শহীদ।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদস্যকে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগে জসিমের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল।
জসিম পুলিশ হত্যার ঘটনায় করা মামলার তালিকাভুক্ত আসামি বলে জানান ওসি।
১৮ ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর লোহাগাড়ার আমিরাবাদ ও রাজঘাটা এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয়।
সাতকানিয়া কেরানি হাট ও এর আশেপাশের এলাকায় সাঈদীর ফাঁসির রায়ের পর পুলিশের ওপর হামলা চালায় জামায়াত ও শিবির।
