২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মের নামে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মের নামে কিছু লোক সমাজে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার বিকালে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, সর্বশেষ চট্টগ্রামের ফটিকছড়িতে এক হুজুরকে মেরে ফেলা হয়েছে- এমন গুজব ছড়িয়ে সংঘর্ষ বাধানো হয়।

দাঙ্গা সৃষ্টিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, হত্যা, খুন ও রাহাজানি করে এবং রেললাইনে আগুন দেয় তাদের জন্য এই ধরনের নির্দেশ দেয়া হয়েছিল।

জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহ মো. মাকসুদুল আলম প্রমুখ।