নরসিংদী জেলা জামায়াতের আমির গ্রেপ্তার, সোমবার হরতাল
নরসিংদী জেলা জামায়াতের আমির আ ফ ম আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।
এদিকে রোববারের মধ্যে জেলা আমিরকে মুক্তি না দিলে সোমবার ওই জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে দলটি।
নামাজ শেষে বাসায় ফেরার পথে সাত্তারকে গ্রেপ্তার করে থানায় আনা হয় বলে জানান ওসি।
গত ৩ মার্চ শহরের সোনাতলা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্যকে আটক করে পেটায় জামায়াত-শিবির কর্মীরা।
এ ঘটনা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের জেলা আমিরকে।
