২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের সঙ্গে খালেদার বৈঠক

দেশের চলমান সঙ্কট নিয়ে জাতীয়তাবাদী দল সমর্থিত ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

রুদ্ধদ্বার এই বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থাসহ শিল্প-কারখানার নানা সমস্যা নিয়ে ব্যবসায়ীরা বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন বায়রার সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার, বিজেএমইএ’র সাবেক সভাপতি  এস এম ফজলুল হক, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খোরশেদ আলী মোল্লা, কামালউদ্দিন আহমেদ, আবদুল ওয়াহেদ, ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম শফিউজ্জামান খোকন।

প্রায় ২৫ জন ব্যবসায়ী নেতা এই বৈঠকে ছিলেন। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও ছিলেন।