২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের হরতালের আগে গাড়িতে আগুন

দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের আগের দিন বুধবার রাতে বন্দর নগরীতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 03:56 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

এছাড়া সন্ধ্যার পর থেকে নগরীর কয়েকটি এলাকায় হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউ মার্কেট মোড়ে একটি সিটি সার্ভিস বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

রাত সাড়ে ৯টার দিকে বহদ্দারহাটে আরেকটি বাসে আগুন দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবেশে ‍উঠে ওই বাসে আগুন লাগিয়ে চলে যায় কয়েক তরুণ।

চকবাজার ও গোলাপাহাড় মোড়ে হাতবোমাগুলোর বিস্ফোরণ ঘটে।