রংপুরে ৮টি যানবাহন ভাংচুর-আগুন
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরুর আগেই রংপুরে ৮টি যানবাহন ভাঙচুর ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৮টায় নগরীর মিঠু হোটেল মোড়ে একটি প্রাইভেট কারে আগুন দেয় যুবদল কর্র্মীরা। আশপাশের লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনলেও কারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ওসি আরো জানান, নগরীর পায়রা চত্বর, মডার্ন মোড়, বাস টার্মিনাল, সদর হাসপাতালের সামনে, দমদমায়, ও হাজীরহাটে ৬টি ব্যাটারি চালিত অটোরিকশা ও দুটি পিকআপ ভাঙচুর করে হরতাল সমর্থকরা।
