২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতকে হত্যার হুমকি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মোবাইল নম্বরে হত্যার হুমকি দিয়ে এসএমএস দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “শনিবার বিকাল ৪টা ১৩ মিনিটে মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত মোবাইলে ১৩ এপিলের মধ্যে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে।”

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রামীণফোনের একটি নম্বর (০১৭৩৫ ১৭৮০৪৬) থেকে আসা ওই এসএমএসে লিখা ছিল, ‘১৩ এপ্রিলের মধ্যে তোর মৃত্যুর ঘণ্টা বেজে উঠবে।’

এসএমএসের শেষে লেখা ছিল ‘এডিএমকেএফআর’।