২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যানবাহনে আগুন

ফেনীতে মঙ্গলবার হরতালের শেষ সময়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন মদিনা বাস স্ট্যান্ডে এ হামলার সময় ইজিবাইক চালককে মারধরও করে বলে পুলিশ জানিয়েছে।

ফেনী মডের থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ইজিবাইকে আগুন দেয়ার সময় পিকেটাররা চালকের মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি থানায় নিয়ে যায়।