২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির সভাপতি গ্রেপ্তার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেন গ্রেপ্তার হয়েছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার বিকালে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

কী কারণে অথবা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর দেলওয়ারকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।

কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে- জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নাছিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলওয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে সারাদেশে তাণ্ডবের পর বিভিন্ন স্থানে করা মামলায় বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের অকে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৬ মার্চ নয়া পল্টনে ১৮ দলের সমাবেশে বোমাবাজির ঘটনায় পুলিশ যে মামলা করেছে, তাতে শিবির সভাপতি দেলওয়ার ও সেক্রেটারি জেনারেল মো. আব্দুল জব্বারও আসামি।

শিবির সভাপতির বিরুদ্ধে এছাড়াও বিভিন্ন বোমা বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা নাছিমা জানান।