সিরাজগঞ্জে রোববার হরাতল
পুলিশের সঙ্গে সংঘর্ষে বেলকুচি উপজেলায় দুইজন নিহত হওয়ার প্রতিবাদে রোববার সিরাজগঞ্জ জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
সকালে আসামি ধরতে গিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে জামায়াত-শিবিরের হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় গুলিতে নিহত হন উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সর্বতুলশী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তাঁত শ্রমিক ফরিদুল ইসলাম (১৮) এবং একই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ছাত্রদলকর্মী ইউনুছ আলী (১৭)।
