২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৈরাজ্য হলে পুলিশ বসে থাকবে না’

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর সামনে যখন সাধারণ মানুষকে খুন করা হয়, তখন পুলিশ কি বসে থাকবে?”

রাজনৈতিক নেতা-কর্মীদের নির্মূলের জন্য সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করছে বলে বিরোধীদলের সমালোচনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

সারাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এসব হত্যার দায়ভার খালেদা জিয়া ও জামায়াত-শিবিরকেই নিতে হবে।

বিভিন্ন মহলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্দের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারাদেশে দাবি উঠলে জামায়াত-শিবির অবশ্যই নিষিদ্ধ হবে।