ফেনীতে জামায়াতের ২৪ নেতাকর্মী আটক
গোপন সভা করার অভিযোগে ফেনী সদর থেকে জামায়াতে ইসলামীর ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এদের মদ্যে রয়েছেন জামায়াতের সদর উপজেলা সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সম্পাদক হারুনুর রশিদ, ফরহাদনগর ইউনিয়ন আমির মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, জামায়াত নেতা জসিম উদ্দিন, আইয়ুব, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দুপুর ১টার দিকে গোপন সভা করার সময় এ ২৪ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
