২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির ৩ দিনের শোক

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 07:47 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

Image
রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ জীবনাবসান ঘটেছে তার।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ জীবনাবসান ঘটেছে তার।

এজন্য সারা দেশে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। শনিবার পর্যন্ত দলের সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, “মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় ও জাতীয় পতাকা অধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালেই দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান।

তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির মৃত্যৃতে বিএনপির শনিবার পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেছে। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বগুড়া ও জয়পুরহাট সফরের ২২-২৩ মার্চের সফরসূচি পরিবর্তন করে ২৩-২৪ মার্চ করা হয়েছে।