২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রোববার হরতাল ডেকেছে জামায়াত

হরতাল চলাকালে বুধবার বিশ্বনাথ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রোববার সিলেট বিভাগে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 06:39 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুঁড়ে। সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক শিবিরকর্মী নিহত হন। দুই পুলিশসহ আহত হয় আরো ১০ জন।

জামায়াত নেতা ফখরুল ইসলাম বলেন, “রব্বানী হত্যার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগে হরতাল পালন করা হবে।”

এদিকে বুধবার রাতেই পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ২১৮ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।