রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির শোক
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।
মো. জিল্লুর রহমান, দেশের ১৯তম রাষ্ট্রপতি ছিলেন তিনি।
তিনি রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মৃত্যু হয় পাঁচ বারের সাংসদ ও মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান। অসুস্থতার কারণে গত ১০ মার্চ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
