২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারের ধাওয়া, পালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

কুমিল্লার দ্বেবিদ্বার উপজেলায় হরতাল চলাকালে পিকেটারদের ভয়ে পালানোর সময় নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। আহত হন ওই নসিমনের তিন যাত্রী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবারে কুমিল্লা-সিলেট মহাসড়কে দ্বেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনায় নিহত ছমিরুদ্দিন সবুজ (৩০) উপজেলার মাশিকাড়া গ্রামের বদিরুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী বারেরা গ্রামের আলী হোসেন বলেন, পিকেটারদের আসতে দেখে নসিমন নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন ছমিরুদ্দিন। এ সময় নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী বিল্লাহসহ পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, ঘটনাটি ডিউটিতে থাকা পুলিশের সামনে ঘটেছে, তবে নিহতের পরিবার মামলা করতে রাজি হয়নি।