২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাইরে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিলেন খালেদা

সিঙ্গাইরে গত ২৪ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতদের অর্থ সহায়তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 10:29 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

শনিবার দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ৩টায় সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

কয়েকটি ইসলামী দলের হরতালে পুলিশেল সঙ্গে সংঘর্ষে ওই গ্রামের চারজন নিহত হন।

খালেদা গোবিন্দল গ্রামে প্রথমে মাওলানা নাসির উদ্দিনের বাড়িতে যান। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

তারা বিএনপি চেয়ারপারসনকে জানান, সেদিন পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীরাও হামলা চালিয়েছিল।

খালেদা জিয়া নিহত নাসিরসহ অন্য তিনজনের পরিবারকে ৩ লাখ টাকা করে দেন। আহত ১৭ পরিবারকেও আর্থিক সহায়তা দেন তিনি।

সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নু, সাবেক সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত, আফরোজা খান রীতাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতা পশ্চিম গোবিন্দল গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি শোকসভা এবং চারিগ্রাম এস এ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব জানান, রাতে তিনি ঢাকায় ফিরে আসবেন।