মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ যাচ্ছেন খালেদা
সংখ্যালঘু সম্প্রদায় এবং পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং এবং পরদিন মানিকগঞ্জের সিঙ্গাইর যাবেন খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতার দুই দিনের এই কর্মসূচির কথা বৃহস্পিতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান।
শুক্রবার বিকালে লৌহজংয়ের এর গোয়ালী মান্দ্রাবাজারে ক্ষতিগ্রস্ত মন্দির পরির্দশন করবেন বিএনপি চেয়ারপারসন। পরে বাজার চত্বরে সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
শনিবার বিকালে সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর চারিগ্রামের পথসভায় বক্তব্য দেবেন তিনি।
গত ১১ মার্চ সন্ত্রাসীদের হামলায় লৌহজংয়ের মান্দাবাজারে হিন্দু মন্দিরে হামলা হয়।
এর আগে ইসলামী কয়েকটি দলের হরতালের মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষে সিঙ্গাইরের গোবিন্দলে ৬ জন নিহত হয়।
