২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীও আটক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:38 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সোমবার বিকালে সভা পণ্ডের পর হরতালের ঘোষণা দেয়ার দেড় ঘণ্টার মধ্যে আটক করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে।

সাড়ে ৬টার দিকে রিজভীকে কার্যালয় থেকে ধরে পুলিশ ভ্যানে তোলা হয়।এরপর দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিকে আটক করা হয়। 

বিএনপি কার্যালয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সেখানে শতাধিক নেতা-কর্মী রয়েছে। 

রিজভীর আগে সোয়া ৬টার দিকে আটক করা হয় ফখরুলকে। এ নিয়ে বর্তমান সরকারের সময়ে তৃতীয়বার আটক হলেন তিনি।

সমাবেশ পণ্ডের পর ফখরুল ছিলেন দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় তার দপ্তরে। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে পুলিশ।

দলীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশের প্রিজন ভ্যানে ফখরুলকে তুলে নেয়ার সময় বেশ কিছুক্ষণ টানা হেঁচড়াও চলে।

প্রিজন ভ্যানে তোলার সময় ফখরুল নেতা-কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় কার্যালয় থেকে ১৪ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

ফখরুল আটকের দেড় ঘণ্টা আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পণ্ড হয়ে যায়।

এর পরপরই মঙ্গলবার হরতালের ঘোষণা দেন ফখরুল।

হাতবোমা বিস্ফোরণের জন্য পুলিশ সমাবেশকারীদের দায়ী করলেও বিএনপি নেতারা বলছেন, সরকারই এতে জড়িত।