সিলেটে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু
সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক শিবির নেতার মৃত্যু হয়েছে।
মহানগর ছাত্রশিবির সভাপতি আব্দুল ওয়াদুদ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপরে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন আলী আজগর খান রাহাত মারা যান।
তিনি মহানগর ছাত্রশিবিরের সহকারী তথ্য ও সমাজসেবা সম্পাদক ছিলেন বলে জানান ওয়াদুদ টিপু।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, তিনি খবরটি শুনেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি সকালে নগরীর নয়াসড়ক এলাকায় একদল জামায়াত-শিবির কর্মী পুলিশের উপর আচমকা হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রাহাতসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
ওই দিন রাহাতকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঢাকার অ্যাপলো হাসপাতালে পাঠানো হয়।
