মঙ্গলবার ১৪ দলের জনসভা
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং রায় কার্যকরের দাবিতে মঙ্গলবার ১৪ দলের জনসভা হবে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম ফটকে বিকাল ৩টায় এই জনসভা হবে। এতে সভাপতিত্ব করবেন সৈয়দা সাজেদা চৌধুরী।
‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করা এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসহ দেশবিরোধী নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির জন্য এই জনসভা করছে ১৪ দল।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানিয়েছেন, জনসভায় ঢাকা মহানগরের সর্বস্তরের জনগণকে যোগদান করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
