গ্রেপ্তার ৩৭ জামায়াতকর্মী রিমান্ডে
হরতালে রাজধানীতে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৩৭ জামায়াত-শিবিরকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড পেয়েছে পুলিশ।
মঙ্গলবারের তাদের আটকের পর বুধবার আদালতে তোলা হলে বিচারকরা রিমান্ড মঞ্জুর করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলসহ বিভিন্ন দাবিতে ওই দিন হরতাল করেছিল দলটি।
হরতাল চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির নেতাকর্মীরা।
পিকেটিংস্থল থেকে অটকদের মধ্য থেকে রাজধানীর তেজগাঁও থানায় ৮ জন, শেরে-বাংলানগর থানায় ৭ জন, কাফরুল থানায় ৩ জন, যাত্রাবাড়ি থানায় ৪ জনসহ আটক মোট ৩৭ জনকে রিমান্ডে পেতে আবেদন করেন মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা।
এদিকে বুধবারও যুদ্ধাপরাধে জড়িত দলের অন্যতম নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড বাতিলের দাবিতে সারাদেশে হরতাল করেছে জামায়াত-শিবির।
