জনমতের প্রতি শ্রদ্ধা দেখান: জামায়াত
আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে তাকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে দুদিন হরতালের পর বুধবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করে এই আহ্বান জানানো হয়।
আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে সোমবার মতিঝিলে জামায়াতে ইসলামীর মিছিল।
“আমরা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আব্দুল কাদের মোল্লাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দেয়। তবে এই সাজা ‘লঘু’ দাবি করে এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলছে।
কাদের মোল্লার মামলার রায়ের দিন মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছিল জামায়াত। রায়ের প্রতিবাদে পরদিনও হরতাল ডাকে।
দুদিনের হরতালের পর নতুন করে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং শুক্রবার দোয়া দিবস পালন করবে দলটি।
