চট্টগ্রামে জামায়াতকে সমাবেশের অনুমতি
পুলিশের অনুমতি নিয়ে গত সপ্তাহে সমাবেশ না করলেও ফের সমাবেশ করার অনুমতি নিয়েছে জামায়াতে ইসলামী।
চট্টগ্রাম মহানগর পুলিশ সোমবার বিকাল ৩টায় জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে ওই সমাবেশ করার অনুমতি দিয়েছে।
মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ জামায়াত নেতাদের মুক্তি, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল বাতিল ও বৃহস্পতিবারের হরতালে শিবির কর্মীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সমাবেশ করার জন্য ইতোমধ্যে পুলিশের অনুমতি নিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মুজমদার অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
এর আগে, গত বুধবার চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করেনি জামায়াত ইসলামী।
