এরশাদের উপদেষ্টা হলেন সোহেল রানা
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ, চলচ্চিত্র অঙ্গনে যিনি সোহেল রানা নামে পরিচিত।
শুক্রবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলিরসদস্য সোহেল রানাকে চেয়ারম্যানের উপদেষ্টার এই অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানোহয়।
এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত বছরের ২৫ মার্চ চিত্রনায়কসোহেল রানাকে জাপা সভাপতিমণ্ডলির সদস্য মনোনীত করেন এরশাদ।
