ঢাকা কলেজ ছাত্রলীগের ১১ জন বহিষ্কৃত
কয়েক সপ্তাহ আগের সংঘাতের পর ঢাকা কলেজ ছাত্রলীগের ১১ সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ ছাত্রাবাসের সুমন, রাজন, মনির, কাওসার, দক্ষিনায়ণ ছাত্রাবাসের জেমস, কামাল, মাহাবুব, আব্দুল্লাহ, প্রশান্ত এবং আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিক সময়ে এক ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হল।
বহিষ্কৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে সরকার সমর্থক সংগঠনটি।
