২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারকে ট্রাইব্যুনালের নোটিস

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে বক্তব্যের কারণ দর্শাতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

গত ২০ জানুয়ারি এক আলোচনা সভায় এম কে আনোয়ার ট্রাইব্যুনাল সম্পর্কে ‘মর্যাদাহানিকর’ বক্তব্য দেয়ায় এই নোটিস দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালে আইনজীবি আহসান কবির মুন্সি এম কে আনোয়ারের পক্ষে এই নোটিসের জবার দেবেন।

গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর অালোচনা সভায় সাবেক সচিব এম কে আনোয়ার বলেছিলেন, “আওয়ামী লীগ সরকার সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীর বিচার করছে না। তারা বিচারের নামে প্রহসন করছে।”

তার এই বক্তব্য বৃহস্পতিবার প্রসিকিউটর রানা দাসগুপ্ত ট্রাইব্যুনালের নজরে আনলে এই নোটিস দেয়া হয়।