‘শেখ হাসিনা ধরলে রক্ষা নেই’
যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনড় অবস্থানের কথা তুলে ধরে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে এমন সম্ভাবনা নেই।
পাবলিক লাইব্রেরি মিলনায়নে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, “বঙ্গবন্ধু অনেক উদার মনের মানুষ ছিলেন, তাই অনেককেই ক্ষমা করেছিলেন। এ সুযোগে তাকে আপনারা হত্যা করেছিলেন।”
তিনি বলেন, জিয়া নায়কের পাশাপাশি খলনায়কও। রাষ্ট্র পরিচালনার চার মুলনীতি পরিবর্তন করেছিলেন তিনি।
তত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই- এমন মন্তব্য করে তিনি বলেন, “এমন ভাইব্রেন্ড মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে নির্বাচনে কারচুপি করার সাহস কারো নেই।”
বিজয়ের ৪১ বছর, মানবতা বিরোধীদের বিচার শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রেদুয়ান খন্দকার।
