জয়নুল আবেদীন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য
অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনয়ন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে চেয়ারপারসন এই মনোনয়ন দেন বলে এতে বলা হয়।
জয়নুল আবেদীনকে নিয়ে বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য সংখ্যা দাঁড়াল ৩৭।
জয়নুল আবেদীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সমিতির সভাপতি নির্বাচিত হন।
