২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ১৮ দলের হরতাল

আগের ঘোষণা অনুযায়ী, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগেই বলেছিল, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেই তারা হরতাল ডাকবে।

তেলের দাম বৃদ্ধি নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলার পর সপ্তাহের শেষ দিন পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা আসে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এ নতুন দর কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।

এ নিয়ে চার বছরে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ালো মহাজোট সরকার।