জাতিসংঘের পদক পেলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা
আইভরি কোস্টে শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশের এক হাজার ছয়শ’ ৯০ জন শান্তিরক্ষীকে পদক দিয়েছে জাতিসংঘ।
আইভরি কোস্টে শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশের এক হাজার ছয়শ’ ৯০ জন শান্তিরক্ষীকে পদক দিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আলবার্ট জেরার্ড কোয়েনডারস এই পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জাতিসংঘ সদরদপ্তরে ১৪ ডিসেম্বর এ অনুষ্ঠান হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইভরি কোস্টে ২৬ শতাধিক বাংলাদেশি দায়িত্ব পালন করছেন।
মেডেল প্রদান অনুষ্ঠানে আলবার্ট কোয়েনডারস বাংলাদেশি শান্তি রক্ষীদের ‘ব্লু হেলমেটস’ অভিহিত করে বলেন, বাংলাদেশি সৈনিকদের দায়িত্ব, পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার। ঝুঁকিপূর্ণ মুহূর্তে বাংলাদেশি সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করছেন।
আইভরিকোস্টে কর্মরত আড়াই হাজার শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশি পুলিশ এবং সেনাসদস্য সংখ্যা প্রায় ১৭শ’।
