২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়া গেলেন এরশাদ

পাঁচ দিনের সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিনের সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ এবং একান্ত সচিব মো. খালেদ আখতারকে সঙ্গে নিয়ে রোববার সকালে ঢাকা ছাড়েন জাতীয় পার্টির চেয়ারম্যান। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বালিতে ইন্টারন্যাশনাল ই সি ও সেফটি কনফারেন্সে যোগ দেবেন দলীয় চেয়ারম্যান। আগামী ১৩ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/০০৩৩ ঘ.