২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

মাদারীপুরের শিবচরে অবরোধ কর্মসূচি চলার সময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- মাদারীপুরের শিবচরে অবরোধ কর্মসূচি চলার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশ আওয়ামীলীগ সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের পাচ্চরে উপজেলা বিএনপির সভাপতি মিঠু চৌধুরীর বাড়ির সামনে কর্মীদের উপরে পুলিশ ও সরকার দলীয় সমর্থকরা হামলা চালায়। এতে সুমন ও নাসির নামে আমাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে।” অপরদিকে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার শেখ রাসেল শিবচর থানার ওসির বরাত দিয়ে বলেন, “পাচ্চরে অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ইকবাল হোসেন নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আরো ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছে।” শিবচর থানার ওসি মাসুদ খান বিডিনিজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ও রাবার বুলেট ছুড়ে। গুলিবিদ্ধ পুলিশ সদস্য ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২৫২ ঘ.