২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মামলায় আসামি সাড়ে ৬শ’ জামায়াত নেতাকর্মী

জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতালে পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলায় দলটির প্রায় সাড়ে ছয়শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতালে পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়টি মামলায় দলটির প্রায় সাড়ে ছয়শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবারে করা এসব মামলায় ১৯১ জনের নাম উল্লেখসহ আরো সাড়ে চারশ’ জনকে অজ্ঞাত পরিচয় দেখানো হয়েছে। নাম উল্লেখ করাদের মধ্যে রয়েছেন কালিগঞ্জে ৭৬, শ্যামনগরে ২৮, আশাশুনি ২৪, দেবহাটায় ২৯ এবং সদর থানায় ৩৪ জন। সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যানবাহন ভাংচুর ও রাস্তায় অবরোধ দিয়ে জনজীবনে আতংক সৃষ্টি করার অভিযোগে পুলিশ এসব মামলা করেছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পাটকেলঘাটা উপজেলা জামায়াত সেক্রেটারি ইদ্রীস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টায় সাতক্ষীরা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে হরতালের সময় আরো ১৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৮ ঘ.