২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের জানাজা শেষে কারাগারে গোলাম আযম

প্যারোলে মুক্তি পাওয়ার পর বোনের জানাজা শেষে গোলাম আযমকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্তি পাওয়ার পর বোনের জানাজা শেষে গোলাম আযমকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। রাত পৌনে ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মাহবুবুল ইসলাম। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সন্ধ্যা ৬টা ২০মিনিটে মুক্তি পান জামায়াতের এই সাবেক আমির। গোলাম আযমের প্যারোলের সময় ছিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে কাগজপত্র হাতে না পাওয়ায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর তিনি মুক্তি পান। যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন গোলাম আযমের ছোট বোন জান্নাত আরা শনিবার সকালে মগবাজারে তার বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। ৯০ বছর বয়সি গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে রয়েছেন। গত ১১ জানুয়ারি গ্রেপ্তারের পর থেকে সেখানেই রয়েছেন তিনি। ২০১১ সালের ১২ ডিসেম্বর গোলাম আযমের যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের আবেদন জানায় প্রসিকিউশন বিভাগ। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে এখন তার বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/কেটি/এমআই/এএল/২০১২ ঘ.