২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে ৮ জামায়াত-শিবিরকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন শিবগঞ্জের গোসাইবাড়ি গ্রামের সোহেল রানা (২০), রাণীবাড়ি চাঁদপুরের মমিন (৩০), নাচোলের বাঁকইল গ্রামের রফিকুল ইসলাম (৫০), লোকমান আলী (৫০), গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম (২৫), আরব আলী (৩৩), ওবায়দুর রহমান (২৮) এবং ভোলাহাটের আদাতলা গ্রামের জাফর আলী (৩২)। শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দিন বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় এদের আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৫ ঘ.