লক্ষ্মীপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে শহরের গোডাউন রোড এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর পুলিশ গোহাটা রোড থেকে শিবিরকর্মী সন্দেহে ৩ জনকে আটক করে। তারা হলেন- ভুট্টু চৌধুরি, ইউসুফ ভূইয়া ও শফিক।
সদর থানার ওসি গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়পুরহাটে শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবির বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোডাউন রোডে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এসময় শিবির কর্মীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে শিবিরকর্মী মো. রাসেল, হারুনুর রশিদ, মুরাদ হোসেন, ফয়েজ আহমদ, ফিরোজ, মো. ফারুক ও চার পুলিশ সদস্য আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অহত অন্যদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১২৬ ঘ.
bdnews24