২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত সন্দেহে ঢাবি ছাত্রসহ ৪ জন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র এম সোহায়েল জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁও, কুতুবখালী, সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম (২২), এমবিএর ছাত্র আমিনুল ইসলাম ফজলে রাব্বি ও ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুশ শাকুর সরকার (২৫) এবং এশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র হামিদুল ইসলাম সুজন (২২)। তাদের কাছ থেকে হিজবুত তাহরিরের লিফলেট ও সাংগঠনিক বই উদ্ধার করা হয় বলে এম সোহায়েল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/জেকে/১৬৪৫ ঘ.