২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুর থেকে তিন জমায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

গাজীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর থেকে তিন জমায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে বোর্ড বাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য চাকরিচ্যুত সেকশন কর্মকর্তা মো. আবু হানিফ খন্দকার (৩৬), শাহ আলম (২৮) ও আব্দুর রশিদ মোল্লা (৪৫)। এরা সবাই জামায়তকর্মী বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, বিকালে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৮ ঘ.