২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আরো ২১ জামায়াত-শিবির কর্মী রিমান্ডে

সাতক্ষীরায় পুলিশের করা মামলায় জামায়াত-শিবিরের আরো ২১ নেতাকর্মীর দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় পুলিশের করা মামলায় জামায়াত-শিবিরের আরো ২১ নেতাকর্মীর দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। এর আগে গত বুধবার একই আদালতে অপর একটি মামলায় জামায়াতের ৩৫ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সদর থানার এসআই আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. শহিদুল ইসলাম দুই দিনের হেফাজতের অনুমতি দেন। তিনি আরো জানান, গত ৫ নভেম্বর জামায়াত নেতাকর্মীরা শহরে মিছিলের নামে ভাংচুর করে ও পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন রাতেই সদর থানায় দু’টি মামলা করে। মামলায় এসব আসামীদের আটক দেখানো হয়। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিলের দাবিতে গত সোমবার সাতক্ষীরায় সহিংস বিক্ষোভ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিল চলাকালে জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২১৩৭ ঘ.