২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে থাকতে হলে ট্রাইব্যুনাল মানতে হবে’

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, বাংলাদেশে থাকতে হলে ট্রাইব্যুনালকে মানতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 01:11 PM

Updated : 25 Apr 2022, 09:54 PM

জামাত-শিবিরের ‘তা-ব’ বন্ধ ও তাদের নির্মূলের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ও মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

সোমবার বিকালে মতিঝিলে ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা।

ব্যরিস্টার আমীর বলেন, আইএসআইয়ের এজেন্টরা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়। এ জন্য তারা তা-বলীলা চালিয়েছে। এরাই এক সময় বলেছিল, আদালতে তাগুদি আইন দিয়ে বিচার হয়, এই আইন তারা মানেনা। সারা দেশের বিভিন্ন আদালতে তারা বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিলো।

“আমি তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে থাকতে হলে এদেশের সংবিধানকে মানতে হবে। আইন-আদালত-বিচার ব্যবস্থা-ট্রাইব্যুনালকে মানতে হবে।”

এ প্রসঙ্গে উল্লেখ করেন যে, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। তিনি তাদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন। বিচারের উদ্যোগ নেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়।

দুপুরে আওয়ামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা সতর্ক করে দিয়ে বলেন, ব্যারিস্টার রাজ্জাকারা যদি রাস্তায় এসে ট্রাইব্যুনালের কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে গোলাম আযমের মতো তাদেরও বিচার করা হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ ও মো. মোস্তফা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদী, আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, খান টিপু সুলতান এমপি, মো. আজাহার উল্লাহ ভূঁইয়া ও এবিএম বায়েজিদ প্রমুখ।

যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াত শিবিরের ‘তা-বের’ প্রতিবাদে আওয়ামী আইনজীবী পরিষদ আগামী সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে একটি প্রতিবাদ সমাবেশ করবে।