২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যারিস্টার রফিক রাজাকার নয়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজাকার হিসাবে আখ্যায়িত করার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে সমাবেশ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

কুমিল্লা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজাকার হিসাবে আখ্যায়িত করার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে সমাবেশ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। রফিকের গ্রামের বাড়ি মুরাদনগরে রোববার উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রফিকুল ইসলাম মিয়া রাজাকার নয়, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি লন্ডনে স্বাধীনতার সপক্ষে জনমত গঠন করতে গিয়ে কারাবরণ করেছিলেন। রফিক রাজাকার হলে মুরাদনগরবাসী বিচার করবে বলেও ঘোষণা দেন তারা। এর আগে শনিবার নৌ-মন্ত্রী শাজাহান খান শনিবার মাদারীপুরের এক সভায় রফিককে ‘রাজাকার’ বলে আখ্যায়িত করেন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ সরকার, চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ভুঁইয়া প্রমুখ। প্রতিবাদ সভার আগে বিএনপি নেতাকর্মীরা কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। গত ২২ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন স্টেশন আরটিভিতে সরাসরি স¤প্রচারিত একটি আলোচনা অনুষ্ঠানের ফাঁকে নৌ-মন্ত্রী শাজাহান খান বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়ার চোখ তুলে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে অনুষ্ঠানটির স¤প্রচার বন্ধ করে দিতে বাধ্য হন এর সঞ্চালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩৮ ঘ.